‘বাংলাদেশে জন্মগ্রহণ করে অসম্মানিত হয়নি এমন একটা মানুষ দেখান’

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ মে ২০২৫ , ০২:১২ পিএম


‘বাংলাদেশে জন্মগ্রহণ করে অসম্মানিত হয় নাই এমন একটা মানুষ দেখান’
ছবি: সংগৃহীত

আসছে কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় আছে নির্মাতা সঞ্জয় সমদ্দারের নতুন সিনেমা ‘ইনসাফ’। কিছুদিন আগে ছবিটির পোস্টার ঝড় তোলে নেটদুনিয়ায়। মোশাররফ করিম, তাসনিয়া ফারিণ, শরিফুল রাজের লুক নজর কাড়ে সিনেমাপ্রেমীদের। সেই রেশ কাটতে না কাটতেই ফের নতুন ধামাকা নিয়ে হাজির মোশাররফ করিম, শরিফুল রাজ, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবুরা। 

সোমবার (২৬ মে) সন্ধ্যায় ‘ইনসাফ’-এর ট্রেলার মুক্তি দেওয়া হয়। যেখানে শুরুতেই দেখা যায় ক্ষতবিক্ষত মরদেহ একটি জলাধারের পাশে পড়ে আছে। এরপরই শুরু হয় ভায়োলেন্স আর অ্যাকশন দৃশ্য। একটু পরেই সামনে আসেন এ সিনেমার অন্যতম অভিনেতা শরিফুল রাজ। এক মিনিট বাইশ সেকন্ডের ওয়ার্নিং যেন সত্যিই ওয়ার্নিং দিয়ে গেল। 

এদিকে ভিডিও থেকে একটি কণ্ঠ ভেসে আসছে যেখানে শোনা যাচ্ছে, ঢাকা শহরে এতো অপরাধ বেড়ে গেছে। সবাই ভাবছে এক সময়ের ত্রাস ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। আজব ক্যারেক্টার। খুন করার পর নাকি সে দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কোনো সাধারণ মাস্তান না। 

Capture.JPG_7

একের পর এক মারকাটারি দৃশ্যে ত্রাস তৈরি করেছেন শরিফুল রাজ! শুধুমাত্র একা নন পুরো দল নিয়ে বিভিন্ন জায়গায় হামলা করছেন ইউসুফ। তার আতঙ্কে তটস্থ গোটা অঞ্চল। এরপরই শরিফুলকে বলতে শোনা যায়, বাংলাদেশে জন্মগ্রহণ করসে ভালো কাজ করছে কিন্তু অসম্মানিত হয় নাই এমন একটা মানুষ দেখান তো! 

শরিফুলময় ‘ইনসাফ’-এর ওয়ার্নিংয়ে পুলিশের চরিত্রে দেখা গেছে তাসনিয়া ফারিণকে। এক মিনিট বাইশ সেকেন্ডের ভিডিওতে জায়গায় পেয়েছেন ঢালিউডের খলঅভিনেতা মিশা সওদাগর, অভিনেতা ফজলুর রহমান বাবু। 

অ্যাকশানে ভরপুর ‘ইনসাফ’ সিনেমার প্রথম ঝলক দিলেন সঞ্জয় সমদ্দার। দর্শকদের জন্য শুধু মারকাটারি দৃশ্য দিয়েই খান্ত নন তিনি। রোমান্স দিয়েও সিনেমাপ্রেমীদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন। 

‘ইনসাফে’র ওয়ানিংয়ে হালকা সাদা-পাকা চুল, দাড়িতে এক ঝলক দেখা গেছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। তিনিও অ্যাকশন অবতারে নজর কেড়েছেন। চোখে কালো চশমা,হাতে অস্ত্র, পরেছেন সাদা পোশাক। এক ঝলকেই যেন মন ছুঁয়ে গেলেন তিনি। 

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission